কক্সবাজার জেলাধীন উখিয়াস্থ ৪নং রাজাপালং ইউনিয়ন ২নং ওয়ার্ডের মধ্যরাজাপালং গ্রামে সাবেক সাংসদ জনাব, আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ছোট ভাই জনাব, আলহাজ্ব এ.কে.এম শাহ কামাল চৌধুরীর একান্ত প্রচেষ্ঠায় এলাকার জনসাধারণের সহযোগিতায় ০১/০১/১৯৯৩ খ্রি: ‘‘রাজাপালং আবুল কাশেম চৌধুরী উচ্চ বিদ্যালয়টি’’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে অত্র এলাকারই সন্তান জনাব, আলমগীর কবির (এম,এ. এম,এড) কে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয় এবং পরবর্তীতে যথাক্রমে জনাব, নুরুল আবছার, জনাব, হারুন-অর-রশিদ, জনাব, মোহাম্মদ আবু মোছা অত্র বিদ্যালয়ে যোগদান করেন। তাঁদের চার জনের সমন্বয়ে শিক্ষার্থী ভর্তির প্রচার প্রচারনা শুরু হরেন। ১৯৯৭ সালে সরকারি বিধি মোতাবেক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জনাব,আলমগীর কবির কে প্রধান শিক্ষক এবং জনাব,নুরুল আবছার, জনাব, হারুন-অর-রশিদ, জনাব, মোহাম্মদ আবু মোছা কে সহকারি শিক্ষক হিসাবে পূনরায় নিয়োগ প্রদান করেন এবং একই তারিখে অফিস সহকারি জনাব, দেবতোষ দেব এবং এম,এল,এস,এস পদে জনাব, নূরুল ইসলাম নিয়োগ প্রাপ্ত হয়। বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য ০১/০১/১৯৯৩ খ্রি: ৭ম শ্রেণি, ০১/০১/১৯৯৪ খ্রি: ৮ম শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলেও তা মূলত সরকারি ভাবে স্বীকৃতি প্রাপ্ত হয় ০১/০১/১৯৯৫ খ্রি: তারিখ । পরবর্তীতে ১৯৯৮ খ্রি: থেকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা সহ নবম শ্রেণি ১৯৯৯ খ্রি: থেকে দশম শ্রেণি খোলার অনুমতি প্রাপ্ত হয়। এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০০০ খ্রি: থেকে ‘’মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম হতে অনুমতি প্রাপ্ত হয়। ০১/০১/১৯৯৭ খ্রি: থেকে ‘‘রাজাপালং আবুল কাশেম চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’’ ও ২০০২ খ্রি: থেকে উচ্চ বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয়। ২০০২ খ্রি: থেকে বিদ্যালয়টি স্বীকৃতি প্রাপ্ত হয়। ২০০৭ সালে তৎকালীন পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সরকারি বিধি মোতাবেক সকল কার্যক্রম সম্পন্ন করে ‘‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ’’ চট্টগ্রামের, অনুমতিক্রমে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘‘আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়’’ নামকরণ করা হয়। অত্র এলাকাটি শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া অবস্থায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ায় এলাকার জনসাধারণ খুবই আনন্দিত। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব, আলহাজ্ব এ,কে,এম শাহ্ কামাল চৌধুরী ও আজীবন দাতা সদস্য জনাব, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জনাব, আলহাজ্ব এ,কে,এম শাহ্ কামাল চৌধুরী, জনাব, কাজী শাহীন আক্তার মুন্নী, সহ পরবর্তীতে জনাব, সাদমান জামী চৌধুরী, জনাব, শাহ্ আজমাঈন কামাল জিয়ান চৌধুরী দাতা সদস্য হিসাবে আছেন। বর্তমানে বিদ্যালয়ে এমপিও ভূক্ত ও নন এমপিও ভূক্ত শিক্ষক ২৬ জন, তৃতীয় শ্রেণির ২জন, চতুর্থ শ্রেণির ৫ জন কর্মচারী কর্মরত আছেন। ২০১৯ খ্রি: থেকে অত্র বিদ্যালয়ে সিভিল ও ইলেকট্রিক্যাল সহ ২ টি ট্রেড নিয়ে ভোকেশনাল শাখা চালু করা হয়।
