প্রধান শিক্ষকের বাণী

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলাস্থ রাজাপালং গ্রামে তৎকালীন ৪ নং রাজাপালং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব, আলহাজ্ব শাহ কামাল চৌধুরীর একান্ত প্রচেষ্ঠা ও স্থানীয় জনগণের সহযোগীতায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উখিয়া উপজেলায় স্বনামধন্য অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ‘‘শিক্ষায় শক্তি, শিক্ষায় জাতীর মেরুদণ্ড’’ শিক্ষার জন্য শিক্ষিত জাতির কৃষ্ঠি, সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে যুগযুগ ধরে এক সামাজিক প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বে এমন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। বর্তমান সরকারের ডিজিটাল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ়প্রত্যয়ী। প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাহাপরিচালকের নির্দেশক্রমে, সেই প্রকল্পের একটি অংশ হিসাবে ওয়েব সাইটের সূচনা করি। এমতাবস্থায় প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি উন্মুক্তের মাধ্যমে সারা বিশ্বের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়টি পরিচয় করিয়ে দিতে এবংবিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট হওয়ার ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে সু-সম্পর্ক তৈরী হবে। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ঘরে বসে ভর্তি সংক্রান্ত তথ্য ,পরীক্ষার রুটিন, ফলাফল,সিলেবাস,দৈনন্দিন উপস্থিতি ইত্যাদি সহজে জানতে পারবে। এই ওয়েব সাইট খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রীক মানোন্নয়নে ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।
আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট অবিজ্ঞ শিক্ষকমন্ডলী-কর্মচারী ও বিদ্যালয় পরিচালনা কমিটি , শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

মোঃ বাবুল হোসেন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।
উখিয়া,কক্সবাজার।